October 3, 2026
nu admission bd

NU Degree 3rd Year Result 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২.০০ টায় এই ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার সংক্ষিপ্ত পরিসংখ্যান:

  • পরীক্ষার নাম: ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা।
  • ফলাফল প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬।
  • মোট কেন্দ্র সংখ্যা: সারা দেশের ৬৫২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • মোট কলেজের সংখ্যা: ১,৯০৮টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
  • পরীক্ষার্থীর সংখ্যা: নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়নসহ সর্বমোট ১,৮৪,৮৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
  • গড় পাসের হার: এবছর গড় উত্তীর্ণের হার ৪৪.২৭%।

যেভাবে ফলাফল জানা যাবে:

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট  http://result.nu.ac.bd থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার পূর্ণ ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

সূত্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *