August 18, 2026

২০২৪ সালের সমন্বিত ০৬টি কোর্সের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের সমন্বিত ০৬ টি কোর্সের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের নির্দিষ্ট কিছু সমন্বিত কোর্সের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

যেসকল কোর্সের সময় বৃদ্ধি করা হয়েছে:

  • বি.এসসি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
  • বি.এসসি (অনার্স) ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি (AMT)
  • বি.এসসি (অনার্স) ইন নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি (KMT)
  • বি.এসসি (অনার্স) ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (FDT)
  • বি.এসসি (অনার্স) ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE)
  • বিবিএ (প্রফেশনাল), বিবিএ (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) এবং বি.এড (অনার্স) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী)

সময় বৃদ্ধির তারিখ ও সময়সূচি:

  • পরীক্ষার্থী কর্তৃক অন-লাইনে ফরম পূরণের আবেদন ফরম সংগ্রহ জমা দেওয়ার সময়সীমা: ০১/০৮/২০২৬ হতে ০৮/০৮/২০২৬
  • কলেজ কর্তৃক অন-লাইনে ডাটা এন্ট্রি/ফরম পূরণ নিস্ক্রয় বা নিশ্চয়ন করার তারিখ: ০৯/০৮/২০২৬
  • কলেজ কর্তৃক ফরম পূরণের ফি এর টাকা “সোনালী সেবা” এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দেওয়ার তারিখ: ১০/০৮/২০২৬ হতে ১১/০৮/২০২৬

উল্লেখ্য, উক্ত কোর্সগুলোর জন্য ইতঃপূর্বে প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

সূত্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়।

Source Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *